ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘রমজানে আমি কোনো শুটিং রাখি না, ইবাদতে মশগুল থাকি’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 3 March, 2025, 5:25 PM

‘রমজানে আমি কোনো শুটিং রাখি না, ইবাদতে মশগুল থাকি’

‘রমজানে আমি কোনো শুটিং রাখি না, ইবাদতে মশগুল থাকি’

দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে খুব বেশি সাফল্য পাননি অভিনেত্রী প্রিয়াংকা জামান। তারপরও নিয়মিত নাটক-সিনেমাতে কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী। বলে রাখা ভালো— নিজের ধর্ম নিয়ে বেশ সতর্ক এ অভিনেত্রী। প্রায় সাক্ষাৎকারেই ধর্মীয় দায়িত্ব পালনকে গুরুত্ব দিয়েই তুলে ধরেন প্রিয়াংকা।

প্রিয়াংকার ক্যারিয়ারের শুরুটা উপস্থাপনা দিয়ে হলেও এখন নিয়মিত মডেলিং, নাটকসহ সিনেমার পর্দায় ব্যস্ত সময় পার করছেন তিনি। আর এ মুহূর্তে বেশ কয়েকটি নাটকের কাজে যুক্ত আছেন প্রিয়াংকা জামান। ফলে শুটিং নিয়ে তার কমবেশি ব্যস্ততা থাকে বছরজুড়েই। 


তবে রমজান মাসের ক্ষেত্রে অভিনেত্রীর জন্য ব্যাপারটি আলাদা। এরই মধ্যে জানালেন রোজার মাসে শুটিং থেকে বিরত থাকেন অভিনেত্রী। এই মাসে শুটিংয়ের ব্যস্ততা থাকলেও শুধু ইবাদত বন্দেগিতে মশগুল থাকবেন বলেও জানান অভিনেত্রী।

প্রিয়াংকা জামান গণমাধ্যমে বলেন, ‘রমজান মাসে আমি শুধু আল্লাহর ইবাদত করব— নামাজ পড়ব। বাসায় আব্বু-আম্মুকে সময় দেব। নিজেকে সময় দেব।’  


রমজানে কোনো শুটিং করেন না জানিয়ে অভিনেত্রী বলেন, ‘এই একটা মাস আমি কোনো শুটিং করি না। আমি যে ধারাবাহিক নাটকগুলোতে জড়িত আছি,  এই ধারাবাহিক নাটকের শুটিং না হলে আমি কোনো শুটিংই করি না। এক মাস আমি নিজের প্রতি যত্ন নিই, আর ইবাদত করি। ইবাদতে মশগুল থাকি।’ 

সম্প্রতি নতুন তিনটি নাটকে অভিনয় শুরু করেছেন প্রিয়াংকা জামান। এর মধ্যে দুটি একক নাটক— ‘বিয়ে বাড়ির গল্প’ ও ‘এতিম বউ’। আরেকটি হচ্ছে— নতুন ধারাবাহিক নাটক ‘ভাইরাল গ্রাম’। ধারাবাহিকটি নির্মাণ করছেন মারুফ আহমেদ রিজভী খান। এতে তার সহশিল্পী প্রাণ রায় ও সাব্বির আহমেদ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status