ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
খুনি হাসিনার বিচার ঐক্যবদ্ধভাবে করতে হবে : সারজিস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 1 March, 2025, 11:13 AM
সর্বশেষ আপডেট: Saturday, 1 March, 2025, 11:22 AM

খুনি হাসিনার বিচার ঐক্যবদ্ধভাবে করতে হবে : সারজিস

খুনি হাসিনার বিচার ঐক্যবদ্ধভাবে করতে হবে : সারজিস

স্বৈরাচার ও খুনি হাসিনার বিচার ঐক্যবদ্ধভাবে করতে হবে বলে মন্তব্য করেছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের সামনে জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, যারা বড় রাজনৈতিক দলে রয়েছে, তারা যদি ছোট দলকে এগিয়ে যেতে না দেয় তাহলে আবার একটি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে। খুনি হাসিনাকে দেখে যেন আমরা সে শিক্ষা নিতে পারি। আমরা দেশ ও জাতিকে সবার ওপরে রেখে যেন নতুন ও সাম্যের বাংলাদেশ গঠন করতে পারি।

তিনি বলেন, আমরা যদি বাংলাদেশকে সুসংগঠিত করতে চাই তাহলে আমাদের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে আগামীর বাংলাদেশ হবে ঐক্যের বাংলাদেশ। হাসিনা এদেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে এই প্রতিষ্ঠানগুলোকে সংগঠিত করতে হবে। খুনি হাসিনার বিচার আমাদের ঐক্যবদ্ধভাবে করতে হবে। কোনো অপরাধীর মুক্তির জন্য আমরা যেন থানায় না যাই।

তিনি আরও বলেন, বাংলাদেশের ফ্যাসিস্টবিরোধী সব রাজনৈতিক দল-মতের ধর্ম-বর্ণের যে মানুষ আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা প্রথমে কৃতজ্ঞতা জানাতে চাই, বাংলাদেশের ফ্যাসিস্টবিরোধীদের যত রাজনৈতিক দল ছিল, আপনাদের কৃতজ্ঞতা। বাংলাদেশের সরকারি যত কর্মকর্তা-কর্মচারী আছেন তারা যেন আর তাদের দায়িত্ব পালন বাদ দিয়ে তোষামোদির রাজনীতিতে লিপ্ত না হয় এবং আমরা যেন সবাই হাসিনাকে দেখে শিক্ষা নেই। আপনাদের কাছে অনুরোধ আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধভাবে গড়ব এবং একটা জিনিস মনে রাখবেন, দিন শেষে দেশ ও দেশের মানুষকে সবার আগে রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আপনাদের সঙ্গে লড়াইয়ের রাজপথে ও বিজয়ে দেখা হবে সবসময়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status