ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ঢাকা-গাজীপুরে র‍্যাবের অভিযানে ১৫ ছিনতাইকারী গ্রেপ্তার
ফাহিম ফরহাদ
প্রকাশ: Thursday, 27 February, 2025, 7:25 PM

ঢাকা-গাজীপুরে র‍্যাবের অভিযানে ১৫ ছিনতাইকারী গ্রেপ্তার

ঢাকা-গাজীপুরে র‍্যাবের অভিযানে ১৫ ছিনতাইকারী গ্রেপ্তার

ঢাকার গুলশান, বিমানবন্দর এবং গাজীপুর মেট্রোর সদর থানা এলাকা থেকে পৃথক পৃথক অভিযানে ছিনতাইকারী চক্রের দলনেতা-সহ ১৫ জন ছিনতাইকারী‘কে গ্রেফতার করেছে র‌্যাব-১

সাম্প্রতিক সময়ে র‌্যাব-১ এর গোয়েন্দা অনুসন্ধানে রাজধানীর বিমানবন্দর, বনানী, রূপগঞ্জ, আব্দুল্লাহপুর, টঙ্গী এবং গাজিপুর থানা এলাকায় ছিনতাইকারী, অজ্ঞান পার্টি ও কিশোর গ্যাং চক্রের তৎপরতা বেড়েছে বলে তথ্য পাওয়া যায়। ছিনতাইকারী চক্রের সদস্যরা প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে জন জীবন অতিষ্ঠ করে তুলছে। এ প্রেক্ষিতে ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে র‌্যাব-১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই এর সাথে জড়িত সংঘবদ্ধ চক্রকে সনাক্ত করতে সক্ষম হয়।

এর প্রেক্ষিতে গত ২৬ ফেব্রুয়ারি রাতে র‌্যাব-১ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানী ঢাকা এবং জিএমপি গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের কতিপয় সক্রিয় সদস্য ছিনতাই করার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর কয়েকটি আভিযানিক দল “ডিএমপি ঢাকার গুলশান থানাধীন মাদানী এভিনিউ এলাকা হতে গাজীপুর সদর থানাধীন চতরবাজার এলাকা এবং বিমানবন্দর থানাধীন ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে ফুট ওভার ব্রিজ সংলগ্ন পাকা রাস্তার উপর পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী দলের দলনেতা কুমিল্লার ইমনসহ ১৫জনকে গ্রেপ্তার করে। 

বাকিরা হলেন টাঙ্গাইলের রতন, গাজীপুরের ইয়াসিন, সাগর ও আরিফ , শেরপুরের সোহেল রানা, জামালপুরের জাহিদ হাসান, চট্রগ্রামের সাকিব, ব্রাহ্মনবাড়ীয়ার ইমান ওরফে ইমাম হোসেন ও বাছির, বগুড়ার মারুফ, নেত্রকোনার পলাশ, বরিশালের শুভ, ময়মনসিংহের আনোয়ার এবং মুন্সিগঞ্জের শাহিন।

এসময় ধৃত ছিনতাকারীদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি সুইচ গিয়ার চাকু, ০৬ টি ফোল্ডিং চাকু, ০১টি ক্ষুর উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাব-১ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপস্ এবং মিডিয়া অফিসার) সালমান নূর আলম

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status