ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
বন্য হাতির আক্রমণে রাজস্থলীতে এক কৃষকের মৃত্যু
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
প্রকাশ: Thursday, 27 February, 2025, 4:09 PM

বন্য হাতির আক্রমণে রাজস্থলীতে এক কৃষকের মৃত্যু

বন্য হাতির আক্রমণে রাজস্থলীতে এক কৃষকের মৃত্যু

রাঙ্গামাটির রাজস্থলীতে বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। তাঁর নাম উসচিং মারমা  (৪৫)। আজ বৃহস্পতিবার  সকাল ১০ টায় উপজেলার গাইন্দ্যা  ইউনিয়নের কাইতাক পাড়া  গ্রামে এ ঘটনা ঘটে। নিহত উসচিং মারমা ওই গ্রামের কৃষক মৃত ক্যাও মারমার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী। তিনি  বলেন, আজ সকালে  ঘর থেকে বের হয়ে নিজ এলাকায় খেত কামারে  যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন উসাচিং মারমা। হাতির পায়ের চাপে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে  স্থানীয় লোকজন জানান,। স্থানীয়রা মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার উসাচিংকে মৃত্যু ঘোষনা করেন।

নিহত ব্যক্তির ছেলে মংছাই মারমা বলেন, কাইতাক পাড়া  এলাকায় তাঁদের কলা বাগানের কাজ  চলছে। সকালে  বাসা থেকে বের হয়ে বাগানে  যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন বাবা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

গাইন্দ্যা  ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নং ওয়ার্ডের সদস্য লামুচিং মারমা  বলেন, খাদ্যের সন্ধানে বন্য হাতির দল প্রায় সময় লোকালয়ে নেমে আসছে। আজ বৃহস্পতিবার সকালে  বন্য হাতির দল কলা গাছ খেতে  নামে। এ সময় হাতির আক্রমণে কৃষক উসাচিং মারমা  মৃত্যু হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status