ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
১০ বছর ধরে কেবল ১ বেলা খাবার খান শামি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 22 February, 2025, 4:49 PM

১০ বছর ধরে কেবল ১ বেলা খাবার খান শামি

১০ বছর ধরে কেবল ১ বেলা খাবার খান শামি

দুই তরুণ হার্শিত রানা এবং আর্শদীপ সিংয়ের পাশে মোহাম্মদ শামি। ভারতের পেস বোলিং আক্রমণের নেতৃত্বটা মোহাম্মদ শামির হাতে, সেটা অবধারিত। জাসপ্রিত বুমরাহ নেই, সঙ্গে মোহাম্মদ সিরাজকেও রাখা হয়নি। স্বাভাবিকভাবেই সাফল্যের জন্য শামির দিকে তাকিয়ে থাকছে ভারত। আর সেটা অন্তত প্রথম ম্যাচে দারুণভাবে ফিরিয়েও দিয়েছেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেট নিয়ে ধ্বংসযজ্ঞটা চালিয়েছেন বলতে গেলে একা হাতেই। পাকিস্তানের বিপক্ষে আগামীকালের মহাগুরুত্বপূর্ণ ম্যাচেও এই পেসারের দিকেই তাকিয়ে থাকবে গৌতম গম্ভীরের দল। ইনজুরি থেকে ফিরে বেঙ্গালুরুতে অবস্থিত এনসিএ-তে বড় সময় পার করেছেন। কাজ করেছেন ফিটনেস নিয়ে। আর সেটার সুফলও পাচ্ছেন দারুণভাবে। 

বাংলাদেশের পক্ষে ম্যাচের পর সাবেক ভারতীয় পেসার নভোজিৎ সিং সিধুর সঙ্গে আলাপকালে জানিয়েছেন নিজের ফিটনেস এবং এনসিএ-তে পুনর্বাসনে থাকার সময়ে ডায়েটের কথা। স্টার স্পোর্টসের ক্যামেরার সামনে শামি জানালেন বিষ্ময়কর এক তথ্য। নিজেকে ফিট রাখতে প্রায় ১০ বছর ধরে কেবল ১ বেলা খাবার খাচ্ছেন এই পেসার। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status