ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিয়ের পিঁড়িতে বসলেন টাইগার ওপেনার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 22 February, 2025, 3:22 PM

বিয়ের পিঁড়িতে বসলেন টাইগার ওপেনার

বিয়ের পিঁড়িতে বসলেন টাইগার ওপেনার

জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জাকির হাসান। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের এই ওপেনার সারাহ নুসরাত অদ্রির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করছেন।

সবশেষ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে দুর্দান্ত খেলা এই তারকার বিয়েতে উপস্থিত নাঈম শেখ ও আফিফ হোসেন ধ্রুব মতো ক্রিকেটাররা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাকিরকে শুভেচ্ছা জানিয়েছেন আফিফ ও নাঈম শেখ। আফিফ লিখেছেন, ‘তোমাদের দুজনের জন্য অনেক আনন্দিত। ভালোবাসা ও আনন্দঘন হোক তোমাদের জীবন।’

জাকির বিয়ের পর অবশ্য খুব বেশি ছুটির অবকাশ পাচ্ছেন না। কারণ আজ থেকেই শুরু হয়েছে ডিপিএলের দলবদল। আগামী ৩ মার্চ থেকে শুরু হবে ডিপিএল আসর। ঘরোয়া এই প্রতিযোগিতায় জাকির এবার প্রাইম ব্যাংকের হয়ে খেলবেন।

এর আগে সর্বশেষ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে ১২ ম্যাচে ৩৫.৩৬ গড় এবং ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ৩৮৯ রান করেছেন এই বাঁ-হাতি ওপেনার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status