|
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে বড় পরিবর্তন
নতুন সময় ডেস্ক
|
![]() যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে বড় পরিবর্তন ট্রাম্পের এ সিদ্ধান্তের ফলে পেন্টাগনে অস্থিরতা সৃষ্টি হয়েছে। জানা গেছে, ব্রাউনের জায়গায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ড্যান ‘রাজিন’ কেইনকে ফিরিয়ে আনা হচ্ছে। তিনি ফ-১৬ যুদ্ধবিমানের সাবেক পাইলট ও সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সিতে সামরিকবিষয়ক সহযোগী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, নৌবাহিনীর প্রথম নারী প্রধান অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তি ও বিমানবাহিনীর উপপ্রধানসহ অন্যান্য শীর্ষ সামরিক কর্মকর্তাদের পদেও রদবদল হতে যাচ্ছে। এ পরিবর্তনকে অনেকেই পেন্টাগনের বেসামরিক কর্মীদের ব্যাপক ছাঁটাই, প্রতিরক্ষা বাজেটে নাটকীয় পরিবর্তন ও সেনা অবস্থান বদলের ধারাবাহিকতা হিসেবে দেখতে পাচ্ছেন। তবে বিশেষজ্ঞদের মতে, প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত সামরিক বাহিনীতে একটি নতুন রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। তথ্য: রয়টার্স |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
