ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘প্রেম করা আর বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখা বন্ধ করে দিয়েছি’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 22 February, 2025, 1:13 PM

‘প্রেম করা আর বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখা বন্ধ করে দিয়েছি’

‘প্রেম করা আর বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখা বন্ধ করে দিয়েছি’

অভিনেত্রী শবনম ফারিয়াকে অনেকদিন থেকেই অভিনয়ে খুব একটা দেখা যায়না। তবে স্যোশাল মিডিয়ায় সবসময়ই বেশ সরব থাকেন এ অভিনেত্রী। প্রায়ই নিজের অনুভূতি কিংবা মতামত প্রকাশ করতে দেখা যায় তাকে। 

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দলের পারফর্মেন্সে বিরক্ত শবনম ফারিয়া। যা তার ফেসবুকে দেয়া স্ট্যাটাস দেখেই বুঝা যায়। 
 
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) নিজের ফেসবুকে ফারিয়া লিখেছেন, ‘প্রেম করা আর বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখা বন্ধ করে দিয়েছি। এই দুই কাজ করে জীবনে কষ্ট ছাড়া আর কিছু পাইনি! এটা কোনো ফানি স্ট্যাটাস না! অনেক দুঃখের স্ট্যাটাস।’

ফারিয়া অভিনয়শৈলী দেখিয়েছেন চলচ্চিত্রেও। এই অভিনেত্রীর সিনেমায় অভিষেক ঘটে ২০১৮ সালে ‘দেবী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে। এছাড়া সবশেষ তাকে দেখা গেছে ওয়েব সিরিজ ‘মোবারকনামা’য়।

উল্লেখ্য, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দুবাই গেছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার ভারতের সঙ্গে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি টিম টাইগার্স। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৯ রান করে তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status