|
মুনাফাখোদের কারণে আবারো তেলের বাজারে আগুন
জামশেদ,কলাবাগান
|
![]() মুনাফাখোদের কারণে আবারো তেলের বাজারে আগুন একজন ভোক্তা থেকে তথ্য পাওয়া গেলো খুব দ্রুতই বাজার থেকে তেলের সাপ্লাই বন্ধ হয়ে যাবে। তাই তিনি লিটার প্রতি ১৭৫ টাকার তেল ১৮০ টাকা দরে হলেও কিনে রেখেছেন। এমন খবর পাওয়ার পর মাঠে নেমেছেন তথ্য অনুসন্ধানের দল । অনুসন্ধানে পাওয়া খবর অনুযায়ী প্রথমে গেলাম মহাখালীর এসকেএস টাওয়ারের আমেনা বড় বাজারে। সেখানে ভারতের স্লানপাওয়ার ওয়েল, সরিষার তেল, জলপাইয়ের তেল আর গাওয়া ঘি ’র দেখা মিলল। সয়াবিন তেলের কোন অস্তিত্বই নেই সেখানে । এর ঠিক পাশেই সেনা কল্যানের একটি দোকানেও দেখা গেল একই চিত্র। এছাড়া আমেনা বাজারে সরিষার তেল ৩৫০ টাকা কেজি, ঘি ১৪৫০ থেকে ১৭৫০ টাকা,সান ফ্লাওয়ার ৫ লিটার তেল ২০৫০ টাকায় বিক্রি হচ্ছে। এরপর চলে আসলাম ঢাকার নিউমার্কেটে। খোঁজ নিয়ে জানা গেলে এখানেও একই কাজ করছে মুনাফাখোররা। দুই-এক দোকানে তেল পাওয়া গেলেও তা সত্যিকারার্থে ক্যানোলা জাতীয় সয়াবিন তেল যার দাম ধরা হচ্ছে ১৯০ টাকা দরে। দোকানিদের সাথে কথা বলে জানতে পারলাম- কোম্পানিগুলো তেলের যোগান বন্ধ করে দিয়েছে, ১ সপ্তাহ পর তেল বাজারে আসার সম্ভাবনা থাকলেও ৫ লিটার তেলের দাম ৮৫০ থেকে বেড়ে ৯০০ টাকা হারে বাড়বে বলে তিনি জানান। ১ সপ্তাহ পর রোজা আরম্ভ হবে বলে মুনাফাখোরদের প্রস্তুতি চলছে তেল দিয়ে রোজা আমন্ত্রণ জানানোর। অন্যান্য রাষ্ট্রে রোজা আসলে পণ্যের দাম কমে। যাতে রোজাদাররা রোজার সময় ভালোভাবে রোজা রাখতে কোনো অসুবিধা না হয়। অথচ বাংলাদেশে ভিন্ন চিত্র। রোজার মাস আসলেই সাধারণ মানুষের কপাড়ে পড়ে দুশ্চিন্তার ভাঁজ। নিত্যপণ্যের খরচ বেড়ে যায় দ্বিগুন হারে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
