ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৭০ বছরের এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
আহম্মেদুল কবির,কুড়িগ্রাম
প্রকাশ: Thursday, 20 February, 2025, 7:47 PM

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৭০ বছরের এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৭০ বছরের এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরের কুটিচন্দ্রখানা গ্রামের মৃত কোরবান আলীর স্ত্রী ৭০ বছরের হাসিনা বেওয়া নামের এক বৃদ্ধার ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে  ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। 

জানা যায়, বৃদ্ধার পরিবারে কোন অশান্তির খবর কেউ কোনদিন না শুনলেও বৃদ্ধার অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে ঘিরে নানান গুঞ্জন এলাকায় ছড়িয়ে পড়েছে, কেউ বলছে বৃদ্ধা নিজেনিজে ফাঁসির দড়িতে ঝুলবে এটা অসম্ভব। পরিবারের লোকজন বলছে নিহত বৃদ্ধা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। আজ বৃহস্পতিবার সকাল সকাল সাড়ে ৮ টায় নিজ ছেলের প্রাইভেট পড়ার একটি টিনসেট ঘরের ধর্নার সাথে ওড়না পেঁচানো অবস্থায় গলায় ফাঁস দেয়া অবস্থায় বৃদ্ধাকে তার ছেলে দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন এবং থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে বৃদ্ধার লাশ উদ্ধার করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, বৃদ্ধার ঝলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃদ্ধার মৃত্যু জনিত অন্য কিছুর আলামত পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ বয়বস্থা গ্রহন করা হবে।
এব্যাপারে নিহতের ছেলে থানায় একটি ইউডি মামলা করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status