|
ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রীকে ধরে পুলিশে সোপর্দ
নতুন সময় ডেস্ক
|
![]() ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রীকে ধরে পুলিশে সোপর্দ রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন জিপিও’র সামনে থেকে তাকে আটক করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারী শিক্ষার্থীরা তাকে আটক করে। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারী শিক্ষার্থীরা তাকে জিপিও’র সামনে থেকে মিছিলসহ নিয়ে থানায় হস্তান্তর করে। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে কানিজ ফাতেমা লিমার সম্পৃক্ততার ছবি পুলিশকে দেখানো হয়। কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, ‘কানিজ ফাতেমা লিমা নামের একজনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নারীনেত্রী থানায় আনেন। তিনি ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলা কমিটির মহিলা বিষয়ক সহ-সম্পাদক বলে জানতে পেরেছি। এ ছাড়াও তিনি জিপিওতে কর্মরত। তার বিরুদ্ধে থানায় কোনও মামলা আছে কিনা তা যাচাই করে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
