ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
তরুন প্রজন্মের চিন্তা চেতনাকে বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : আমিনুল হক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 16 February, 2025, 9:18 PM

তরুন  প্রজন্মের চিন্তা চেতনাকে বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : আমিনুল হক

তরুন প্রজন্মের চিন্তা চেতনাকে বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : আমিনুল হক

বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমিনুল হক বলেছেন,বাংলাদেশের তরুন প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছে। তাদের চিন্তা চেতনাকে বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। 

আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে (বড় মাঠ) জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

জাতীয় ফুটবলের সাবেক এ অধিনায়ক বলেন, আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যে স্বপ্ন দেখছি সেই স্বপ্নের বাস্তবায়ন তখনই হবে যখন একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। 

"দেশে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমেই আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারব " আমিনুল হক তার বক্তব্যে উল্লেখ করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এ সময় আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ,জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন,সাবেক ফুটবল খেলোয়াড় সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ,জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস ও জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্রমুখ।

 ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মাঠে নামে দিনাজপুর জেলা বিএনপি ও পঞ্চগড় জেলা বিএনপি আয়োজিত ফুটবল খেলায় রংপুর বিভাগের আটটি দল অংশ নেয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status