|
যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টি ও বন্যায় নিহত ৯, বিদ্যুৎহীন ৪ লাখ মানুষ
নতুন সময় ডেস্ক
|
|
যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টি ও বন্যায় নিহত ৯, বিদ্যুৎহীন ৪ লাখ মানুষ ![]() যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টি ও বন্যায় নিহত ৯, বিদ্যুৎহীন ৪ লাখ মানুষ গণমাধ্যম এক প্রতিবেদনে জানানো হয়েছে, কেন্টাকি অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে, যেখানে ৮ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার জানিয়েছেন, বন্যার পানিতে আটকে পড়া শত শত মানুষকে উদ্ধার করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অপরদিকে, নবম মৃত্যুর ঘটনা ঘটেছে জর্জিয়ায়, যেখানে ঝড়ের কারণে উপড়ে পড়া গাছ একটি বাড়ির ওপর ভেঙে পড়ে। এতে বিছানায় শুয়ে থাকা এক ব্যক্তি নিহত হন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কেন্টাকি, জর্জিয়া, আলাবামা, মিসিসিপি, টেনেসি, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া ও নর্থ ক্যারোলিনায় সতর্কতা জারি করা হয়েছে। গত বছর সেপ্টেম্বরে হারিকেন হেলেনের আঘাতে ক্ষতিগ্রস্ত এই অঞ্চল নতুন করে ভয়াবহ বন্যার মুখে পড়েছে। জাতীয় আবহাওয়া পরিষেবার তথ্য অনুযায়ী, কেন্টাকির কিছু অংশে ৬ ইঞ্চি (প্রায় ১৫ সেন্টিমিটার) পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে, যা “ব্যাপক বন্যার” সৃষ্টি করেছে। এর ফলে রাজ্যের ৩০০টিরও বেশি রাস্তা বন্ধ হয়ে গেছে বলে গভর্নর বেসিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন। বৈদ্যুতিক সরবরাহ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজ.ইউএস-এর তথ্যমতে, আটটি অঙ্গরাজ্যে প্রায় ৪ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। উদ্ধারকর্মীরা পরিস্থিতি মোকাবিলায় কাজ করে যাচ্ছেন, তবে ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষ বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে এবং নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলেছে। পরিস্থিতি আরও খারাপ হলে জরুরি সহায়তা বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
