|
মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের হামলা, যুবদলের ৩ নেতা আহত
নতুনসময় প্রতিনিধি
|
![]() মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের হামলা, যুবদলের ৩ নেতা আহত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বড় হৈবতপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন হৈবতপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি রাজু, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সম্পাদক শামীম, ৪ নং ওয়ার্ড যুবদলের কোষাধ্যক্ষ পাপ্পু এবং বিএনপিকর্মী জিয়া (৩৫) আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রাজু ও স্থানীয়রা জানায়, চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা আনিসুর রহমানের জমি রয়েছে বড় হৈবতপুর গ্রামের মাঠে। আওয়ামী লীগের সময়ে ক্ষমতার দাপট দেখিয়ে আনিছুর নিজের জমিতে সেচের পানি দিতেন হৈবতপুর ইউনিয়নের বাসিন্দাদের জমির আইল কেটে। তবে সে সময় এর প্রতিবাদ করার কারও সাহস ছিল না। একইভাবে আজ মঙ্গলবার অন্যের জমির পানি নিজের জমিতে দেওয়ার জন্য আইল কেটে দেন আনিছসহ তার লোকজন। গ্রামবাসী বিষয়টির প্রতিবাদ করেন। এক পর্যায়ে আনিছুর নিজ এলাকা আব্দুলপুর গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন ডাক দেয়। একটু পরই ৫০-৬০ জন দেশীয় অস্ত্র নিয়ে আনিছুরের নেতৃত্বে হৈবতপুরের লোকজনের ওপর আতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর জখম হন ওই চারজন। এ সময় হৈবতপুর গ্রামের মানুষ এগিয়ে এলে আনিছুরের লোকেরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার সাথে জড়িত আনিছের সহকারী শফিককে আহত অবস্থায় দুপুর দেড়টার দিকে তার পরিবারের সদস্যরা যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে হাসপাতাল মারধর করে। স্থানীয় ইউনিয়ন যুবদল সভাপতি মাজেদুল ইসলাম বলেন, ‘সন্ত্রাসী বাহিনী গড়ে আওয়ামী লীগের শাসন আমলে এই আনিছ মেম্বার যা ইচ্ছে তা করেছে। তার নেতৃত্বে ডাকাতি, চাঁদাবাজি, মাদক ব্যবসা হয়েছে। হৈবতপুরের মাঠ থেকে সাধারণ মানুষের ফসল তুলে নিয়ে যাওয়া, অপহরণ করে মুক্তিপণ দাবিসহ নানা ধরণের অপকর্মের সাথে জড়িত আনিছুর। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো বিএনপির নেতাকর্মীদের ধরে নিয়ে গেছে। সরকার পতনের পর থেকে আনিছচক্র আত্মগোপনে ছিল। কিন্তু সম্প্রতি ফের প্রকাশ্যে এসে বেপোরোয়া হয়ে উঠেছে আনিছ বাহিনী। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি নিয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
