ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
যুক্তরাষ্ট্রে বিমান-হেলিকপ্টার সংঘর্ষ: ১৮ জনের লাশ উদ্ধার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 January, 2025, 11:41 AM

যুক্তরাষ্ট্রে বিমান-হেলিকপ্টার সংঘর্ষ: ১৮ জনের লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্রে বিমান-হেলিকপ্টার সংঘর্ষ: ১৮ জনের লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় বুধবার মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সঙ্গে দেশটির সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এতে এখন পর্যন্ত ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের আঞ্চলিক যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষের পর পটোম্যাক নদীতে তা বিধ্বস্ত হয়েছে। হোয়াইট হাউস থেকে পাঁচ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটেছে। 


সিবিএস নিউজ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে জীবিত অবস্থায় পাওয়া যায়নি। মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে এখনো হতাহতের সংখ্যা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে শিগগির সংবাদ সম্মলেন করা হবে।

আমেরিকান এয়ারলাইন্সের সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে বলেছে, বিমানে ৬০ জন যাত্রী ছিলেন এবং দুইজন পাইলট ও দুইজন ক্রু সদস্য। এ ছাড়া সামরিক হেলিকপ্টারে ছিলেন তিনজন সেনা।  

বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষে বিমান দুইভাগ হয়েছে। অন্যদিকে হেলিকপ্টারের উপরের অংশ নিচে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাকে এই ভয়াবহ দুর্ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে। 

এক বিবৃতিতে তিনি বলেছেন, ইশ্বর তাদের আত্মাকে শান্তি দিন। ট্রাম্প জানিয়েছেন তিনি এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। নতুন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও বলেছেন, পেন্টাগন সক্রিয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। 

সিবিএস নিউজ জানিয়েছে, পুলিশ ও ফায়ার ডিপার্টমেন্টের কর্মীরা তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে। সিএনএন বলছে, উদ্ধার অভিযান চালাতে মার্কিন কোস্ট গার্ড মোতায়েন করা হচ্ছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status