ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
মোঃ সায়েদুর রহমান, মানিকগঞ্জ
প্রকাশ: Wednesday, 29 January, 2025, 5:33 PM

মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বাংলাদেশ ছাত্র, যুব এবং গণ অধিকার পরিষদ, মানিকগঞ্জ জেলা সাখার আয়োজনে দুইশতাধিক অসহায় গরীব ও শীতার্তদের মাঝে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দৌলতপুর উপজেলা ধামশ্বর ইউনিয়নের নতুন বাজার প্রাঙ্গণে এ কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি হাসান আলী, সিনিয়র সহসভাপতি রুহুল আমিন, যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো, হাফেজ সোহেল রানা, দৌলতপুর শাখার যুব অধিকার পরিষদের সভাপতি মো, উজ্জ্বল মোল্লা, সাধারণ সম্পাদক মাসুদ রানা, ছাত্র অধিকার পরিষদের সমাজসেবা সম্পাদক তুহিনুর রহমান তুহিন প্রমুখ। 

শীতবস্ত্র বিতরণ কালে গণঅধিকার পরিষদের সভাপতি হাসান আলী বলেন, আমাদের নেতা ভিপি নুরুল হক নুর এর নির্দেশে অসহায় ও দরিদ্র মানুষের হাতে উপহার হিসেবে কম্বল তুলে দেওয়া হচ্ছে। গণ অধিকার পরিষদ সব সময় মানুষের পাশে থাকবে ইনশাল্লাহ।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status