ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
গাজীপুরে ফল পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটিটাকার ক্ষতির আশংঙ্কা
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Wednesday, 29 January, 2025, 5:27 PM

গাজীপুরে ফল পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটিটাকার ক্ষতির আশংঙ্কা

গাজীপুরে ফল পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটিটাকার ক্ষতির আশংঙ্কা

গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস এলাকায় অবস্থিত বৃহৎ কাঁচাবাজারের ফল পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের আলু পট্টি, কাঁচাবাজার ও মুদি দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। গাজীপুর চৌরাস্তা মডার্ণ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সজিব আহমেদ জানান, সকাল সাড়ে ৮টায় আমরা আগুন লাগার খবর পাই। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডের ফলে শতাধিক ফলের দোকান পুড়ে গেছে, যার ফলে কোটি টাকার ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ পরবর্তী জানানো হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status