|
অষ্টম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত
নতুন সময় ডেস্ক
|
![]() অষ্টম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত টুর্নামেন্টটি আয়োজন করে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসের গলফ ক্লাব। আর ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এ নিয়ে অষ্টমবারের মতো এই প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করে। সেদিন সকালে শহীদ সালাউদ্দিন সেনানিবাসের গলফ ক্লাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের অ্যাডভাইজর (স্পোর্টস) এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। একইদিন দুপুরে ১৯ পদাদিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমান, এসজিপি, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। সমাপনী অনুষ্ঠানে সেনানিবাসের উর্ধ্বতন সামরিক কর্মকর্তা ছাড়াও ক্লাবের বেসামরিক সদস্য ও বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
