|
রাজশাহীর নারী উদ্যোক্তাদের জন্য আইপিডিসি জয়ী ৩৬০ এর বিশেষ ওয়ার্কশপ
নতুন সময় ডেস্ক
|
![]() রাজশাহীর নারী উদ্যোক্তাদের জন্য আইপিডিসি জয়ী ৩৬০ এর বিশেষ ওয়ার্কশপ প্রোগ্রামের দুটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল; ‘অ্যাক্সেস টু ফাইন্যান্স’ এবং ‘বিজনেস ডকুমেন্টেশন অ্যান্ড বুককিপিং’। অ্যাক্সেস টু ফাইন্যান্স সেশনে উদ্যোক্তাদের সঠিক পরিকল্পনার মাধ্যমে ঋণ পেতে ও ব্যবসার বৃদ্ধিতে আর্থিক সহায়তা কাজে লাগানোর কার্যকর পদ্ধতি শেখানো হয়। উদ্যোক্তারা ঋণের প্রকারভেদ, ঋণ গ্রহণের যোগ্যতা ও জামানতের গুরুত্ব এবং যথাযথ আর্থিক পরিকল্পনা গঠনের পদ্ধতি সম্পর্কে গভীর ধারণা লাভ করেন। এছাড়া, অ্যাক্সেস টু ফাইন্যান্স কীভাবে ব্যবসার প্রসার, নতুন বাজারে প্রবেশ এবং কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিজনেস ডকুমেন্টেশন অ্যান্ড বুককিপিং সেশনে, উদ্যোক্তারা ফাইন্যান্সিয়াল রেকর্ড রাখা নিয়ে বিভিন্ন কৌশল শেখেন। এই সেশনে আয়, ব্যয় ও লাভ ট্র্যাক করার গুরুত্ব, কর সংক্রান্ত নিয়ম মেনে চলতে সঠিক ডকুমেন্টেশন রাখার পদ্ধতি এবং আর্থিক স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই দক্ষতাগুলো ব্যবসার কার্যকারিতা মূল্যায়ন ও টেকসই কার্যক্রম গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস বলেন, কেবল আর্থিক সহায়তার মাধ্যমে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন সম্ভব নয়, পাশাপাশি প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য যথাযথ দক্ষতা ও তথ্য প্রদান করাও ভীষণ গুরুত্বপূর্ণ। ‘জয়ী ৩৬০’ এর মাধ্যমে আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে নারীরা প্রয়োজনীয় রিসোর্স পাবেন, দক্ষ হয়ে উঠবেন এবং অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবেন। নারী উদ্যোক্তাদের আত্মবিশ্বাসী, দক্ষ এবং তাদের স্বপ্ন পূরণে সাহায্য করতে এই কর্মশালা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। এই প্রশিক্ষণ প্রোগ্রামটি রাজশাহীর নারী উদ্যোক্তাদের ব্যবসায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। নারী উদ্যোক্তারা ঋণ আবেদন প্রক্রিয়াসহ প্রয়োজনীয় ডকুমেন্টেশন সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন, যা তাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ অনেক সহজ করবে। এছাড়া, তারা বুককিপিংয়ের গুরুত্বপূর্ণ দক্ষতাও অর্জন করেছেন, যা আর্থিক তথ্য ট্র্যাক করা, কর সংক্রান্ত নিয়ম মেনে চলা এবং সঠিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী সচেতন ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
