|
অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে করা রিট খারিজ
নতুন সময় ডেস্ক
|
![]() অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে করা রিট খারিজ সোমবার (১৩ জানুয়ারি) সকালে বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রিট খারিজ করে দেন। এ সময় আদালত বলেন, দেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না। এ ছাড়া আন্তর্জাতিক মহলও অন্তর্বর্তী সরকারকে মেনে নিয়েছে। সুতরাং এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। তবে রিটকারী আইনজীবী এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হয় সাড়ে ১৫ বছর দেশ পরিচালনা করা শেখ হাসিনা সরকারের। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করে ড্যাফোডিলে অনুষ্ঠিত হলো ‘স্মরণে জুলাই: তারুণ্যের প্রত্যয়’
রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা দেখে ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি
জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী
