হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি) এর অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদক। তবে প্রতিবারের মতো এবারেও আটক হয়নি কোন মাদক পাচারকারী। হবিগঞ্জ ব্যাটেলিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রবিবার (১২ জানুয়ারি) রাত সাড়ে চারটায় হবিগঞ্জ ব্যাটেলিয়ন (৫৫ বিজিবি) এর অধীনস্থ তেলিয়াপাড়া বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার ১৯ নাম্বার চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে ১৮৬ বোতল ভারতীয় মদ আটক করে জব্দ করেন। যার আনুমানিক মূল্য ২ লাখ ৭৯ হাজার টাকা। জব্দ কৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুনারুঘাট এ জমা দান এর কার্যক্রম প্রকৃয়াধীন আছে।