|
৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
নতুন সময় ডেস্ক
|
![]() ৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া রোববার (৫ জানুয়ারি) রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এ কথা জানান। গুলশানে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ শেষে ফিরোজার সামনে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘গণতন্ত্রের প্রশ্নে আপসহীন নেত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি সম্ভবত রাতে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন। সেই জন্য আজকে আমরা স্থায়ী কমিটির নেতারা তাকে শুভেচ্ছা জানাতে এসেছি।’ তিনি জানান, খালেদা জিয়ার সঙ্গে তারা কথা বলেছেন, সাক্ষাৎ করেছেন। একইসঙ্গে দোয়াও করেছেন। আল্লাহ তায়ালা যেন নেত্রীকে সুস্থ করে আবারও দেশে ফিরিয়ে নিয়ে আসেন। বিএনপি মহাসচিব বলেন, ‘গণতন্ত্রের জন্য আমাদের যে সংগ্রাম চলছে, সেই সংগ্রামে তিনি যেন নেতৃত্ব দেন এবং সফল করেন। বাংলাদেশের মানুষেরও সেই প্রত্যাশা।’ আমারা দোয়া করছি, তার এই যাত্রা যেন সফল হয়, যোগ করেন ফখরুল।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
