সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দুর্গম চরাঞ্চলে চলতি শীত মৌসুমে গরিব ও দু:স্থদের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) বিকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তার কার্যালয়ের বরাদ্দের যমুনার চরাঞ্চলের শীত মৌসুমে গরিব, দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। চরাঞ্চলের চরগিরিশ ইউনিয়নের ১৩৫ জন শীতার্ত মানুষের মধ্যে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র (কম্বল) বিতরণের সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম, কাজিপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার ভৌমিক, চরগিরিশ ইউনিয়ন পরিষদের প্রশাসক আবু সাইদ প্রমুখ।
কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় (পিআইও) অফিস সূত্রে জানা গেছে, শীত মৌসুমে দুর্গম চরাঞ্চলের চরগিরিশ ইউনিয়নের ১৩৫ জন গরিব, দুস্থ ও অসহায় জনগণের শীতের কষ্ট লাঘবে এ সকল শীতবস্ত্র বিতরণ করা হয়। ভবিষ্যতেও এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হবে।