|
জাতিসংঘের ১৯তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামে অংশ নিলেন অ্যাডভোকেট হাসান শাহরিয়ার
নতুন সময় ডেস্ক
|
![]() জাতিসংঘের ১৯তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামে অংশ নিলেন অ্যাডভোকেট হাসান শাহরিয়ার বিশ্বের বিভিন্ন দেশ থেকে সরাসরি এবং ভার্চুয়াল মিলে প্রায় ১০ হাজার অংশগ্রহণকারী যুক্ত হয় আইজিএফ ২০২৪ এ। এবারের আইজিএফে বাংলাদেশ লইয়ার্স ইন্টারনেট গভর্নেন্স ফোরাম এর চেয়ারম্যান অ্যাডভোকেট হাসান এন্ড এসোসিয়েটস এর প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এবং বাংলাদেশ কিডস ইন্টারনেট গভর্নেন্স ফোরাম এর আহ্বায়ক খন্দকার আয়েশা শাহরিয়ার আনিকা বাংলাদেশের প্রতিনিধি হিসাবে অংশগ্রহন করেছেন। জাতিসংঘের আইজিএফ সেক্রেটারিয়েটের সাথে বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, শিশু ও তরুনদের বর্তমান অবস্থা তুলে ধরার পাশাপাশি স্থানীয় স্তরে অংশীদারত্বের মাধ্যমে ইন্টারনেট গভর্নেন্সকে আরও সমৃদ্ধ করার বিষয়ে গুরুত্বারোপ করেন। উভয় পক্ষই ভবিষ্যতে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে সম্মত হয় এবং জাতিসংঘের পক্ষ থেকে এ বিষয়ে উদ্যোগ নেয়া হবে বলে জানানো হয়। এ বৈশ্বিক মঞ্চে বিশ্বের নানা প্রান্ত থেকে অংশগ্রহণকারীরা ইন্টারনেট গভর্নেন্সের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন, যার মধ্যে অন্তর্ভুক্তি, ডিজিটাল সমতা, উদীয়মান প্রযুক্তি এবং নতুন চ্যালেঞ্জ মোকাবিলা ছিল প্রধান বিষয়। এবারের আইজিএফের সমাপনীতে বিশ্বব্যাপী ডিজিটাল সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি গ্রহণ করা হয়। বিশেষ করে গ্লোবাল ডিজিটাল কম্প্যাক্ট বাস্তবায়ন ও ইন্টারনেটের নিরাপত্তা এবং অন্তর্ভুক্তির লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতি আগ্রহ প্রকাশ করা হয়। পরবর্তী আইজিএফ ২০২৫ সালে অসলো, নরওয়েতে অনুষ্ঠিত হবে, যেখানে ইন্টারনেটকে আরও নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং রূপান্তরমূলক টুল হিসাবে গড়ে তোলার জন্য কার্যকর ফলাফলের দিকে মনোযোগ দেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া, গ্রেপ্তার করল ডিবি
আমরা জুলাইযোদ্ধা ঢাকা জেলার আহবায়ক নির্বাচিত হলেন সাংবাদিক জিহাদ নুর চৌধুরী
স্বামীর মৃত্যু: ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি
