ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রৌমারীতে সাড়ে ৬ কেজি গাঁজাসহ কারবারি সুরুত আলী'কে গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Tuesday, 24 December, 2024, 6:44 PM

রৌমারীতে সাড়ে ৬ কেজি গাঁজাসহ কারবারি  সুরুত আলী'কে গ্রেফতার

রৌমারীতে সাড়ে ৬ কেজি গাঁজাসহ কারবারি সুরুত আলী'কে গ্রেফতার

কুড়িগ্রাম জেলা পুলিশের  মিডিয়া সূত্রে জানা যায়, জেলার রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ২৪ ডিসেম্বর দুপুর সাড়ে ১২ টার দিকে রৌমারী থানাধীন রৌমারী উপজেলা মোড় সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে সাড়ে ০৬ কেজি গাঁজাসহ জেলার ভূরুঙ্গামারী থানাধীন গছিডাঙ্গা আরিয়াকুটি একাকার মাদক কারবারি মোঃ সুরুত আলী (৩৮) কে হাতেনাতে গ্রেফতার করেছে। 

উক্ত বিষয়ে কুড়িগ্রাম জেলার রৌমারী থানায় গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলে রৌমারী থানার অফিসার ইনচার্জ ( ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযানে জেলার সর্বত্র  পুলিশের আইনি কার্যক্রম অব্যহত রয়েছে। পুলিশের একাজে তিনি সকল সম্মানিত নাগরিকের সহযোগিতা কামনা করেছেন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status