ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
অন্যায়-অনাচার দূর করতে ইমাম মুয়াজ্জিনদের ভূমিকার কোন বিকল্প নেই-সমাবেশে বক্তারা
কাজী আনিছুর রহমান,রাণীনগর
প্রকাশ: Tuesday, 24 December, 2024, 6:42 PM

অন্যায়-অনাচার দূর করতে ইমাম মুয়াজ্জিনদের ভূমিকার কোন বিকল্প নেই-সমাবেশে বক্তারা

অন্যায়-অনাচার দূর করতে ইমাম মুয়াজ্জিনদের ভূমিকার কোন বিকল্প নেই-সমাবেশে বক্তারা

ইমাম মুয়াজ্জিন সমাবেশে বক্তারা বৈষম্যহীন ও শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা গড়ে তোলার উপড় গুরুত্বারোপ করে বলেন- সমাজে সববাসকারী সকল মানুষের অধিকার সমান। এই অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সমাজ থেকে প্রতিটি অন্যায় ও অনাচার দূর করতে ইমামদের ভূমিকার কোন বিকল্প নেই। সমাজ থেকে মাদক, জুয়া, বিভিন্ন অন্যায়, অবিচার, দখলবাজিসহ নানা অপকর্ম থেকে প্রতিটি মানুষকে দূরে রেখে সঠিক পথে ফিরে আনতে ইমাম ও মুয়াজ্জিনদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শান্তি শৃংখলা বজায়, সামাজিক অবক্ষয় রোধ এবং আধুনিক রাণীনগর উপজেলা বিনির্মাণের লক্ষ্যে মঙ্গলবার দুপুরে নওগাঁর রাণীনগরে ইমাম মুয়াজ্জিনদের অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন বক্তারা। 
উপজেলা ইমাম মুয়াজ্জিন সমিতির আয়োজনে সদরের উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, রাণীনগর উপজেলা ইমাম মুয়াজ্জিন সমিতির আহবায়ক কাজী মাও: মো: মোজাফ্ফর হোসেন। এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুফতি আবু বক্কর সিদ্দিক। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মুফতি মো: রাশেদ ইলিয়াস (দা: বা:)। এছাড়া রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আল-ফারুক জেমস, জামায়াতী ইসলামী বাংলাদেশ রাণীনগর উপজেলা শাখার আমীর ডা. আনজীর হোসেন, সাবেক আমীর মোস্তফা ইবনে আব্বাস, শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান দেওয়ান মতিউর রহমান স্বপন, পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সাংবাদিক মুজাহিদ খাঁন,চকমুনু এতিমখানার মুহতামিম মুফতি আব্দুর রউফ, সিম্বা মাদ্রাসার মুহতামিম আলহাজ¦ মো: আনোয়ার হোসেন প্রমুখ। সমাবেশে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও বিভিন্ন মাদ্রাসা ও এতিম খানার প্রধানগন অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status