|
কাজিপুরে হাবিবুর হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার ও বিচার চেয়ে স্বজনদের মানববন্ধন
নতুন সময় প্রতিবেদক
|
![]() কাজিপুরে হাবিবুর হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার ও বিচার চেয়ে স্বজনদের মানববন্ধন মানববন্ধন থেকে নিহতের পুত্র মাহবুব জানান, গত ১৩ ডিসেম্বর তাদের নিজ দখলীয় জমিতে জোরপূর্বক মাটিভরাট করতে শুরু করেন শিমুলতলী গ্রামের মৃত শাহা মহুরীর পুত্র শাহরিয়ার বিপ্লব ও তার লোকজন। এ বিষয়ে তারা কাজিপুর থানায় অভিযোগ করেন। থানা পুলিশ মাটি ভরাটে নিষেধাজ্ঞা দিলেও পরদিন তারা আবারো মাটি ভরাট কাজ শুরু করেন। বাধা দিতে গেলে হাবিবুর রহমানকে ধাক্কা দিয়ে ট্রাকের নিচে ফেলে হত্যা করা হয়। এই ঘটনায় মোকাম সিরাজগঞ্জের কাজিপুর আমলী আদালতে মামলা দায়ের হলেও আসামীরা এখনো ধরা পড়েনি। মানববন্ধন থেকে আসামীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জোর দাবী জানানো হয়। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে নিহতের পরিবারসহ কয়েকশ গ্রামবাসী অংশ নেয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
চাকসুর উদ্যোগে প্রায় ১৫০০ ছাত্রী পেলেন ফ্রি মেডিকেল সেবা
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
