|
আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ
নতুন সময় ডেস্ক
|
![]() আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ বুধবার (২৭ নভেম্বর) সকাল থেকে ঢাকা ইপিজেড এর সামনে নবীনগর চন্দ্রা মহাসড়কে এই অবরোধ কর্মসুচি শুরু করে শ্রমিকরা। এর আগে গতকাল মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত অবরোধ কর্মসুচি পালন করে শ্রমিকরা। শ্রমিকদের অবরোধের মুখে সড়কটির উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, প্রায় চার বছর আগে কোভিড-১৯ এর দোহাই দিয়ে লেনী ফ্যাশন কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। তিন মাসের বকেয়া বেতন, অন লিভ সার্ভিস বেনিফিট এর দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। তারা আরও জানায়, চার বছর আগে কারখানা বন্ধ হলেও এখনো শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। বারবার তারিখ দিয়েও কথা রাখছে না বেপজা কর্তৃপক্ষ। পাওনা পরিশোধ না করা হলে শ্রমিকরা সড়ক ছাড়বেন না বলেও জানান। শিল্প পুলিশ জানায়, ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বকেয়া পাওনা আদায়ের দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তারা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে লেনী অ্যাপারেলস লিমিটেড এর কর্মী মো. ইসলাম বলেন, “চার বছর আগে কারখানা বন্ধ হওয়ার সময়কার এক মাসের বেতনসহ অন্যান্য পাওনা ও সার্ভিস বেনিফিট মিলিয়ে ৪৪ হাজার টাকা পাওনা রয়েছে আমার। এক টাকাও এখনো পাইনি। আগামী ৩০ তারিখে শ্রমিকদের টাকা দেওয়ার আশ্বাস দিলেও শ্রমিকরা ধারণা করছেন এই তারিখেও তাদের টাকা দেওয়া হবে না। যার কারনে সকাল থেকে সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।” জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম বলেন, “২০২১ সালে সংকটের মুখে বন্ধ হয়ে যায় ডিইপিজেডএর কারখানা লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলস। বন্ধ হয়ে গেলেও কারখানাটির শ্রমিকদের সার্ভিস বেনিফিটসহ বিভিন্ন পাওনা এখনো বকেয়া রয়েছে।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
