|
শহীদ ডা. মিলন দিবসে জাসদের আলোচনা সভা
নতুন সময় ডেস্ক
|
![]() শহীদ ডা. মিলন দিবসে জাসদের আলোচনা সভা সভায় সভাপতিত্ব করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফিউদ্দিন মোল্লাহ এবং সঞ্চালনা করেন দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন। সভায় বক্তব্য রাখেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন, মীর্জা মো. আনোয়ারুল হক, জাতীয় শ্রমিক জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বক্তারা ১৯৮২ থেকে ১৯৯০ সালের সামরিক শাসনবিরোধী আন্দোলন ও ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা বলেন, দেশে এখন রাজনৈতিক ও শাসন শূন্যতা বিরাজ করছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রতিহিংসামুক্ত ও নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। সভায় শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির কথা জানানো হয়। এর মধ্যে ছিল ভোর ৬টায় দলীয় কার্যালয়ে পতাকা অর্ধনমিতকরণ, কালোপতাকা উত্তোলন এবং সকালে ঢাকা মেডিকেল কলেজ ও টিএসসি সংলগ্ন শহীদ মিলন সৌধে পুষ্পস্তবক অর্পণ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
