ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
কাজিপুরে পাকা রাস্তা গুলো ভেঙে গর্তের সৃষ্টি, জন-ভোগান্তি ও দুর্ঘটনার আশঙ্কা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 26 October, 2024, 4:37 PM

কাজিপুরে পাকা রাস্তা গুলো ভেঙে গর্তের সৃষ্টি, জন-ভোগান্তি ও দুর্ঘটনার আশঙ্কা

কাজিপুরে পাকা রাস্তা গুলো ভেঙে গর্তের সৃষ্টি, জন-ভোগান্তি ও দুর্ঘটনার আশঙ্কা

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন এলাকার পাকা রাস্তা গুলোর মাঝে মাঝে ভেঙে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। প্রবল বর্ষণের ফলে রাস্তা ভেঙে গিয়ে তা মানুষ ও যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন এলাকার রাস্তাগুলোর মধ্যে গান্ধাইল বাজার থেকে গান্ধাইল গ্রামের ভেতর দিয়ে খামারপাড়া হয়ে আলমপুর উপজেলা সদর পর্যন্ত রাস্তাটি, সিমান্ত বাজার হয়ে নয়াপাড়া, কালিকাপুর হাট হয়ে খুকশিয়া পর্যন্ত রাস্তাটি, উদগাড়ি থেকে মেরারপাড়া হয়ে মাথাইলচাপড় দিয়ে শিমুলদাইড় যাওয়ার রাস্তাটি, শিমুলদাইড় - থেকে গাড়াবেড় হয়ে সোনামুখী যাওয়ার রাস্তাটি, সোনামুখী থেকে স্থলবাড়ি হয়ে হরিনাথপুর যাওয়ার রাস্তাটি, পাটাগ্রাম থেকে বাঐখোলা হয়ে ওয়াপদা বাঁধ পর্যন্ত রাস্তাটি, দুবলাই থেকে সিংড়াবাড়ি ওয়াপদা বাঁধ পর্যন্ত যাওয়ার রাস্তাটি, সীমান্ত বাজার থেকে সোনামুখী যাওয়ার রাস্তাটি।

এবছরের প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে এইসব রাস্তায় মাঝে মাঝে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যেকোনো সময় বড় দুর্ঘটনা'সহ প্রানহানি ঘটতে পারে। এ ব্যাপারে কাজিপুর উপজেলা - প্রকৌশলী মোঃ জাকির হোসেনের জানান, প্রয়োজনীয় সরকারিভাবে অর্থ বরাদ্দ পেলে এইসব রাস্তাঘাটগুলো মেরামত করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status