ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
নরসিংদীতে যাত্রীবাহি দুটি বাসের মুখোমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৭
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 24 October, 2024, 7:48 PM

নরসিংদীতে যাত্রীবাহি দুটি বাসের মুখোমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৭

নরসিংদীতে যাত্রীবাহি দুটি বাসের মুখোমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৭

ঢাকা- সিলেট মহাসড়কের নরসিংদীতে যাত্রীবাহি দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে শাহ আলম(৫৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো ৭ জন। বৃহস্পতিবার(২৪ অক্টোবর) বিকালে শিবপুর উপজেলার সৈয়দনগরে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শাহ আলম সিলেটের হবিগঞ্জের বাসিন্দা ছিলেন। ঘটনাটি নিশ্চিত করেছেন ইটাখোলা হাইওয়ে থানার ইন্সপেক্টর সোহেল সারোয়ার।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহি ফাহিমা এন্টারপ্রাইজের একটি বাস শিবপুরের সৈয়দনগরে পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী দিগন্ত পরিবহনের অপর একটি যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৮ জন যাত্রী আহত হয়। পরে তাদের উাদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহ আলম নামে একজনকে মৃত ঘোষনা করেন। বাকি আহতদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।


ইটাখোলা হাইওয়ে থানার ইন্সপেক্টর সোহেল সারোয়ার জানান, ঢাকা- সিলেট মহাসড়কের সৈয়দনগরে যাত্রীবাহি দুটি বাস ওভার্টেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৮ জন যাত্রী আহত হলে তাদের উাদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত বাস দুটিকে মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status