ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
‘আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাত কমার সম্ভাবনা নেই’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 23 August, 2024, 12:48 PM

‘আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাত কমার সম্ভাবনা নেই’

‘আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাত কমার সম্ভাবনা নেই’

চলতি মাসের ১৬ তারিখ থেকেই দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্ব অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। যা আগামী ৭২ ঘণ্টায় কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


শুক্রবার (২৩ আগস্ট) আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন এ তথ্য জানান।


তিনি বলেন, ২৬ তারিখ থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে। তবে আজকে কিছুটা কম বৃষ্টিপাত হতে পারে।নদীর নাব্যতা হ্রাস ও নদী ভরাট করে স্থাপনা তৈরি এ বন্যার অন্যতম কারণ।

গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ১৫১ মিলিমিটার, চট্টগ্রামে ১৪৩ মিলিমিটার, কুমিল্লায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


এছাড়া বরিশালের কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার সমান্তরাল, ভোলার তেঁতুলিয়া ও বরগুনার পায়রা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, ঝালকাঠির বিষখালী নদী বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বরগুনার বেতাগী উপজেলা পয়েন্টে বিষখালীর পানি ১৪ সেন্টিমিটার, ভোলার দৌলতখান উপজেলার সুরমা-মেঘনায় ৭১ সেন্টিমিটার, তজুমদ্দিন উপজেলার সুরমা-মেঘনায় ৮৭ সেন্টিমিটার, পটুয়াখালীর মির্জাগঞ্জে পায়রা নদীর পানি ৩ সেন্টিমিটার, বরগুনা সদর উপজেলার বিষখালী নদী ১১ সেন্টিমিটার, পাথরঘাটা উপজেলায় ১০ সেন্টিমিটার, উমেদপুর পয়েন্টে ২০ সেন্টিমিটার ও পিরোজপুর জেলার বলেশ্বর নদীর পানি বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status