|
আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটি গঠন, দেখুন কে কে আছে
নতুন সময় প্রতিবেদক
|
![]() আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটি গঠন, দেখুন কে কে আছে মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। কমিটিতে সদস্য হিসেবে আছেন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপদেষ্টা হাসান আরিফ, শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় উপদেষ্টা আদিলুর রহমান খান। আরও রয়েছেন আলী ইমাম মজুমদার, মুহাম্মদ ফাওজুল কবির খান, মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, শারমীন এস মুরশিদ, ড. আ. ফ. ম. খালিদ হোসেন, সুপ্রদীপ চাকমা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা কমিটিতে সদস্য হিসেবে থাকবেন। কমিটির কার্যপরিধি এই কমিটি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিবীক্ষণ ও পর্যালোচনা করবে। পাশাপাশি পরিস্থিতির অবনতি হলে তার কারণ পর্যবেক্ষণ ও চিহ্নিতকরণ এবং এগুলো দূরীকরণে প্রয়োজনীয় সুপারিশ করবে। এছাড়াও, হরতাল, অবরোধ, ধর্মঘট ও জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহতকারী অন্যান্য ঘটনা প্রতিরোধ এবং এর ফলে জনজীবনে সৃষ্ট দুর্ভোগ ও অচলাবস্থা নিরসনে করণীয় পদক্ষেপ সম্পর্কে পরামর্শ দেবে। অতিরিক্ত সচিব জাহেদা পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই কমিটিতে সচিব বলতে সিনিয়র সচিব অন্তর্ভুক্ত হবেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
