ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
কাজিপুরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
নাবিউর রহমান (চয়ন) , কাজিপুর
প্রকাশ: Tuesday, 20 August, 2024, 7:40 PM

কাজিপুরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

কাজিপুরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তুলে কাজিপুর রাণী দিনমণি (আরডি) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষুদিরাম সাহা'র পদত্যাগের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করছে বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী , প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

মঙ্গলবার (২০-আগস্ট) দুপুরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে শিক্ষার্থীরা। ১দফা শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। এসময় তারা বিদ্যালয় প্রাঙ্গন থেকে উপজেলা সদর পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন।

এরপর লিখিত অভিযোগে উল্লেখ করেন, আমরা কাজিপুর উপজেলাস্থ রানী দিনমণি (আরডি) বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী। আর.ডি উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক বিভিন্ন সময়ে তার ক্ষমতার অপব্যবহার করে শিক্ষার্থীদের নিকট থেকে প্রয়োজনের অতিরিক্ত অর্থ আদায়সহ নিয়ম বর্হিভূত বিভিন্ন কার্যকলাপে জড়িত থেকেছেন।

তার করা দুর্নীতির বিষয়গুলো হলো, একজন অযোগ্য ব্যক্তি কিভাবে ১৭,০০০,০০/- (সতের লক্ষ) টাকা দিয়ে প্রধান শিক্ষক পদে নিযুক্ত হয়ে এবং সে কথা শ্রেণি কক্ষে গিয়ে ছাত্র/ছাত্রীদেরকে সামনে সরাসরি বলেন। এবং সেই টাকা স্কুল থেকে তুলবে। তাহার কোন ক্ষমতা থেকে এই কথা বলে। এই সতের লক্ষ টাকা কারা গ্রহণ করিলেন এবং প্রধান শিক্ষক পদে নিযুক্ত করলেন এর যথাযথ তদন্ত হোক। বিগত বছরগুলো থেকে তার করা অন্যায় ও অত্যাচারের প্রতিবাদ করলে শিক্ষার্থীদের রাজনৈতিক এবং আইনগতভাবে হেনস্তা করা হয়। প্রতিবাদকারীদের ফর্ম ফিলাপ আটকে দেয়ার হুমকি দেয়া হয়। প্রধান শিক্ষক নিয়োগের পূর্বে প্রাতিষ্ঠানিক শিক্ষা বিষয়ক আর্থিক লেনদেন ও শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে পাওয়া সুযোগ সুবিধার সাথে বর্তমানের কোন মিল পাওয়া যায় না। এবং বিদ্যালয়ের কোন কার্যক্রমে প্রধান শিক্ষক সকল শিক্ষকের মতের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কার্যক্রম করেন। এবং সকল বিষয়ে অধিক অর্থ আদায়ের চেষ্টা করেন। বর্তমান প্রধান শিক্ষক (ক্ষুদিরাম সাহা) দায়িত্ব পাওয়ার পর থেকে পাশ্ববর্তির সকল বিদ্যালয়ের শিক্ষার মানের চেয়ে আমাদের বিদ্যালয়ের শিক্ষার মান অত্যন্ত নিম্নমান।

এছাড়াও বিভিন্ন সময় সে নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে অনেক দুর্নীতি করেছেন। তাই আমরা বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থী ও সকল অভিভাবকগণ এই দুর্নীতিবাজ শিক্ষক (ক্ষুদিরাম সাহা) এর অপসারন দাবি করছি।

এবিষয়ে জানতে, প্রধান শিক্ষক (ক্ষুদিরাম সাহা'র) সাথে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও। যোগাযোগ করা সম্ভব হয়'নি।

#(ছবি আছে)

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status