ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
ইষ্ট-ওয়েষ্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মানববন্ধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 20 August, 2024, 7:35 PM

ইষ্ট-ওয়েষ্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মানববন্ধন

ইষ্ট-ওয়েষ্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মানববন্ধন

দেশের সর্ববৃহৎ মিডিয়া গ্রুপ ইষ্ট-ওয়েষ্ট মিডিয়া গ্রুপের মালিকানাধীন নিউজ টুয়েন্টিফোর টেলিভিশন, বাংলাদেশ প্রতিদিন, কালের কন্ঠ, বাংলা নিউজ, ডেইলি সান, রেডিও ক্যাপিটাল ও টি স্পোর্টস এ হামলার প্রতিবাদে নারায়নগঞ্জের রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মঠেরঘাট এলাকায় অবস্থিত রূপগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাব এডিটর মসিহ রানা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইনকিলাব ও বাংলাভিশনের প্রতিনিধি মোঃ খলিল সিকদার, সাংগঠনিক সম্পাদক ও কালের কণ্ঠের প্রতিনিধি রাসেল আহমেদ, নিউজ টুয়েন্টিফোর টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি জাহাঙ্গীর আলম হানিফ, ডেইলি সানের প্রতিনিধি এস এম শাহাদাত, সাংবাদিক নাজমুল হুদা (সংগ্রাম), মাহবুব আলম প্রিয়  (খোলা কাগজ ও নাগরিক টিভি), জাহাঙ্গীর মাহমুদ (কালবেলা), আতাউর রহমান সানি  (দেশ রূপান্তর), রিপন মিয়া (এশিয়ান টিভি), মাহমুদুল হাসান নয়ন (বঙ্গ টিভি),  ফয়সাল আহমেদ ( মোহনা টিভি), রুবেল আহমেদ, শরীফ হোসেন ( নতুন সময়) , বিপ্লব হাসান, জিন্নাত হোসেন জনি (করতোয়া), তানজিলাসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

 মানববন্ধনে সাংবাদিকরা বলেন ইষ্ট-ওয়েষ্ট মিডিয়া গ্রুপের উপর হামলা কোন ছাত্র করেনি, একটি কুচক্রী মহল বর্তমান সরকারকে সাংবাদিকদের মুখোমুখি দাড় করাতে এ হামলার ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে দোষীদের প্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করতে সরকারের প্রতি সাংবাদিকরা আহবান জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status