কাজিপুরে (২০-আগস্ট) মঙ্গলবার স্বেচ্ছাসেবকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা সদরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এরপর আলমপুর চৌরাস্তা মোড়ে স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জুয়েল রানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলা বিএনপি'র সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক সাবেক মেয়র প্রভাষক আব্দুস সালাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রভাষক ওয়াহেদুজ্জামান মিনু, যুগ্ম-সাধারণ সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলু, নাসির উদ্দিন রতন, সেচ্ছাসেবকদলের সদস্য সচিব রুবেল হোসেন, সাবেক ছাত্রদল সভাপতি নেতা আল-আমীন, ছাত্রদলের আহবায়ক রাশেদুল হাসান রিপন প্রমূখ'সহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি'র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।