ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
আর নগদ সহায়তা পাবে না দুর্বল কোনো ব্যাংক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 20 August, 2024, 6:55 PM

আর নগদ সহায়তা পাবে না দুর্বল কোনো ব্যাংক

আর নগদ সহায়তা পাবে না দুর্বল কোনো ব্যাংক

দুর্বল কোনো ব্যাংককে আর নগদ সহায়তা দিয়ে উদ্ধার করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। মঙ্গলবার আর্থিক খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। 

এ সময় তিনি জানান, অনিয়মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, ব্যাংকিং খাত সংস্কারে আগামী দুই সপ্তাহের মধ্যে কমিশন গঠন করা হবে বলেও জানান গভর্নর।

গত ১৫ বছরে নামে বেনামে ব্যাংক থেকে হাজারো কোটি টাকা ঋণ নিয়েছে এক শ্রেণীর ব্যবসায়ী। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ব্যাংকের মালিকানা পরির্বতনসহ অর্থ পাচার করে আর্থিক খাতকে চরম সংকটে ফেলেছেন তারা।

গভর্নর বলেন, রুগ্ণ কোন ব্যাংককে তারল্য সহায়তা দিয়ে আর উদ্ধার করা হবে না। ব্যাংকিং খাতে সুশাসন, শৃঙ্খলা ফিরিয়ে আনতে পর্যায়ক্রমে সংস্কার করা হবে। 

ড. আহসান এইচ মনসুর বলেন, ‘আমানতকারীর কনফিডেন্স যদি না থাকে সে ব্যাংকের ওপর, সে ব্যাংকের ম্যানেজমেন্টের ওপর তাহলে সে ব্যাংক চলতে পারে না। আমানতকারীরা যদি তাদের টাকা তুলে নেয়, সে অধিকার তাদের আছে, সরকার সেখানে কোনোদিনও হস্তক্ষেপ করবে না। সরকার বলতে পারে, ওই ব্যাংকের জন্য আমরা কি করব। এই পর্যায়ে ওই ব্যাংকের জন্য আমরা কিছু করব না।’ 

এসময় তিনি সাংবাদিকদের জানান, হুটহাট করে ব্যাংক নিয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হবে না। তবে প্রয়োজনে ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙ্গে দেয়া হবে। আর, এক হাজার টাকার নোট বাতিল হচ্ছে বলে যে গুঞ্জন উঠেছে, তা সঠিক নয় বলেও জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

ড. আহসান এইচ মনসুর বলেন, ‘প্রশ্ন উঠেছে বাংলাদেশ ব্যাংকের ১ হাজার টাকার নোট ডিমনিটাইজ হচ্ছে কিনা। উত্তর হলো না। এমন কোনো পরিকল্পনা আমাদের নাই। সো এটা নিয়ে কোনো গুজব যাতে সৃষ্টি না হয়। যারা প্রতিষ্ঠানের কর্মকর্তা, মালিকও হতে পারেন যদি খারাপ কিছু করে থাকেন সেটার ব্যবস্থা আইনগতভাবেই হবে। কিন্তু প্রতিষ্ঠানকে ধ্বংস করে এটা করা বা সেটার ক্ষতি করলে কিন্তু সেটা অর্থনীতির জন্য ভালো হয় না।’ 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কোন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হলে, স্বল্প সুদে ঋণ বিবেচনা করা হতে পারে। তবে, বড় ব্যবসায়ীদের তা দেওয়া হবে না বলেও জানান গভর্নর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status