ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
‘বাংলাদেশ’ গাইতে দেওয়া হত না জেমসকে? কী বলছেন শিল্পী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 19 August, 2024, 5:22 PM

‘বাংলাদেশ’ গাইতে দেওয়া হত না জেমসকে? কী বলছেন শিল্পী

‘বাংলাদেশ’ গাইতে দেওয়া হত না জেমসকে? কী বলছেন শিল্পী

গত প্রায় এক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য সংগীতপ্রেমীদের দেয়ালে দেয়ালে ঘুরে বেড়িয়েছে। সেটা এমন—‘‘লিরিক্সে শুধু ‘শহীদ জিয়া’ থাকায় শেষ ৮ বছরে জেমসকে তার ‘বাংলাদেশ’ গানটি দেশের অনেক কনসার্টে গাইতে দেওয়া হয়নি। এমনি বললাম!’’

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এমন অনেক অভিযোগ উঠে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কণ্ঠরোধের নানা হুমকি-ধামকি ও কার্যক্রমের হদিস মিলছে বিগত সরকারের বিরুদ্ধে। 


ঠিক তেমনই এক অভিযোগ আসে ‘বাংলাদেশ’ শিরোনামের গানে। এখানে ব্যবহার করা বাক্য দুটি এমন—‘তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ, তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন।’

গানটির গীতিকার ও সুরকার কিংবদন্তি সংগীতশিল্পী প্রিন্স মাহমুদ। বলা হচ্ছে, ‘শহীদ জিয়া’ শব্দ দুটির কারণে গানটি গাইতে নিষেধ করা হয়েছিল জেমসকে। বিষয়টি আদৌতে কতটা সত্য—জানতে চাওয়া হয়েছিল জেমসের ব্যান্ড নগরবাউলের কাছে।

জেমসের পক্ষে তাঁর ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘এমন বাঁধার কথা আমরা কখনও শুনিনি। এগুলো আমরা জানি না। যারা লিখেছেন, তাদের জিজ্ঞেস করা উচিত। আমরা যদি বলতাম, তাহলে সেটা এলিগেশন হতো। আমরা তো কখনও বলিনি।’


রবিন আরও যোগ করে বলেন, ‘দেশ এখন ক্রান্তিলগ্নে আছে। ছোট-খাটো বিষয়গুলো বড় করে না দেখাই ভালো। দেশকে নিয়ে আমাদের ভাবতে হবে।’

বাংলাদেশের রক লিজেন্ড জেমস। চার দশকের ক্যারিয়ার অসংখ্য জনপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। তারই একটি হলো ‘বাংলাদেশ’। গানটিতে পুরো বাংলাদেশ যেমন উঠে এসেছে তেমনি আছে কীর্তিমানদের নামও।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status