|
এইচএসসি পাসেই সুপারভাইজার নিয়োগ দিচ্ছে আগোরা
নতুন সময় প্রতিবেদক
|
|
এইচএসসি পাসেই সুপারভাইজার নিয়োগ দিচ্ছে আগোরা আগোরা লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সুপারভাইজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ১৫ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। প্রতিষ্ঠানের নাম: আগোরা লিমিটেড পদের নাম: সুপারভাইজার বিভাগ: পেরিশাবলে/ফুড/ নন-ফুড শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা: রিটেল স্টোর, গ্রুপ অব কোম্পানিতে কাজের দক্ষতা অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: চট্টগ্রাম, ঢাকা, সিলেট (সিলেট সদর) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস। আবেদনের শেষ সময়: ১৪ সেপ্টেম্বর ২০২৪ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
