কাজিপুরে বিএনপি ও তার সহযোগী সংগঠনের পক্ষ থেকে উপজেলা চত্ত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বলা ১১টায় উপজেলায় বিক্ষোভ মিছিল শেষে উপজেলা সদর জামে মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা" তিনি তার বক্তব্যে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে ১৫'ই আগষ্ট সাধারণ ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে। ১৫'ই আগষ্ট'কে কেন্দ্র করে আওয়ামীলীগ ও তার দোষর'রা যাতে কোন ধরণের বিশৃংখলা তৈরি করতে না পারে। তাই সজাগ থেকে তাদের এই অপতৎপরতা রুখে দেওয়ার জন্য বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
এসময় অন্য'দের মধ্যে বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম, সহসভাপতি ওয়াহিদুজ্জামান মিনু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলু, নাসির উদ্দীন রতন।
এছাড়াও কাজিপুর উপজেলা যুবদলের আহবায়ক, মনজুর রশিদ রানা, সদস্য সচিব, মজিবুর রহমান, সেচ্ছাসেবকদলের আহবায়ক, মোঃ জুয়েল রানা, ছাত্রদলের আহবায়ক রাশেদুল হাসান রিপন'সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।