|
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে উলিপুরে বিক্ষোভ মিছিল
এম এইচ শাহীন, উলিপুর
|
|
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে উলিপুরে বিক্ষোভ মিছিল আজ মঙ্গলবার দুপুরে ছাত্রদল ও যুবদলের আয়োজনে , উলিপুর উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মসজিদুল হুদা মোড়ে এসে পথসভা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক এসএম হাবিব নয়ন, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু, পৌর যুবদলের আহ্বায়ক আপন আলমগীর ,পথসভা শেষে বিএনপি, যুবদল ও ছাত্রদলের শত শত নেতাকর্মী মিছিলে মিছিলে স্লোগান তুলে পরে উপজেলা বিএনপি অফিসে গিয়ে মিছিলটির সমাপ্তি হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
