ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৫ জুলাই ২০২৬ ২১ আষাঢ় ১৪৩৩
আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 3 August, 2024, 4:50 PM

আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

সারা দেশে চলমান আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতার পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার বিকাল ৫টায় সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতির প্রেক্ষাপটে গত ১৯ জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করা হয়, সঙ্গে সেনা মোতায়েন করা হয়। পরে ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। সহিংসতা দমনে সরকার অভিযান চালালে গত ২২ জুলাই থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। ক্রমে বাড়ে কারফিউ শিথিলের সময়। ধীরে ধীরে খুলে দেওয়া হয় অফিস।

গত বুধবারের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন ১৩ ঘণ্টা কারফিউ শিথিল থাকার সিদ্ধান্ত শেষ হচ্ছে আজ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে কারফিউসংক্রান্ত নতুন সিদ্ধান্ত আসতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status