ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৫ জুলাই ২০২৬ ২০ আষাঢ় ১৪৩৩
ক্ষমা চাইলেন ব্যর্থ পলক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 3 August, 2024, 12:09 PM

ক্ষমা চাইলেন ব্যর্থ পলক

ক্ষমা চাইলেন ব্যর্থ পলক

ইন্টারনেট ব্যাহত হওয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, সকল ব্যর্থতার দায় তাঁর।

জাতীয় শোক দিবস স্মরণে সিংড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে এসব কথা বলেন পলক। আজ শুক্রবার সিংড়ায় পলকের নিজ বাসভবনে এই মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পলক বলেন, ‘শেখ হাসিনা আমাকে তিনবার সংসদে নিয়েছেন। আমাকে চলনবিল থেকে সিলিকন ভ্যালি পর্যন্ত কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমার যে দায়, আমার যে ব্যর্থতা, সেটার দায় এবং দায়িত্ব আমি নিজের কাঁধে নিয়ে জননেত্রী শেখ হাসিনা যদি কোনো শাস্তি অথবা আমাকে যেকোনো সিদ্ধান্ত দেয় সেটা আমি মাথা পেতে নেব।’

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ‘আমার তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুলত্রুটি হয়ে থাকে তাহলে আমি করজোড়ে, প্রকাশ্যে তাঁদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। ইন্টারনেট ব্যাহত হওয়া, এই সোশ্যাল মিডিয়ার গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া—এই সকল কিছুর দায় এবং দায়িত্ব ব্যর্থতা আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি। যেকোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার প্রতিশ্রুতি আমি সকলের সামনে দিচ্ছি।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status