ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৫ জুলাই ২০২৬ ২১ আষাঢ় ১৪৩৩
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫৮ সদস্যের সমন্বয়ক টিম গঠন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 3 August, 2024, 11:39 AM
সর্বশেষ আপডেট: Saturday, 3 August, 2024, 12:33 PM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫৮ সদস্যের সমন্বয়ক টিম গঠন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫৮ সদস্যের সমন্বয়ক টিম গঠন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ১৫৮ সদস্যবিশিষ্ট একটি সমন্বয়ক টিম গঠন করেছে। আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ এক বিবৃতিতে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্মমভাবে চালানো গণহত্যার বিচার, দায়ীদের পদত্যাগ এবং গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে ১৫৮ সদস্য বিশিষ্ট এ সমন্বয়ক টিম গঠন করা হয়েছে। 

হালনাগাদ তালিকায় ৪৯ জন সমন্বয়ক ও ১০৯ জন সহ-সমন্বয়ক আছেন।

বিবৃতিতে বলা হয়েছে, সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়কদের নিয়ে এই দলকে সম্প্রসারিত করা হবে।

উল্লেখ্য, আজ শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও আগামীকাল রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫৮ সদস্যের সমন্বয়ক টিম গঠন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫৮ সদস্যের সমন্বয়ক টিম গঠন

গতকাল শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিলকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, ভাঙচুর, সংঘাত ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে হবিগঞ্জে সংঘর্ষে একজন যুবক এবং খুলনায় একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আর এ পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় এ পর্যন্ত অন্তত ১৫০ জন নিহত হয়েছেন।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status