ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৫ জুলাই ২০২৬ ২১ আষাঢ় ১৪৩৩
আওয়ামী লীগের শোক মিছিল স্থগিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 3 August, 2024, 11:13 AM

আওয়ামী লীগের শোক মিছিল স্থগিত

আওয়ামী লীগের শোক মিছিল স্থগিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদ ও সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আজ শনিবার বিকেলে রাজধানীতে ‘শোক মিছিল’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তবে পূর্বনির্ধারিত এ শোক মিছিল বাতিল করেছে দলটি।

শুক্রবার (২ আগস্ট) আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খানের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের আজকের পূর্বনির্ধারিত শোক মিছিল হবে না।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদ এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার (২ আগস্ট) বাদ আসর সারা দেশে সব মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। পরদিন শনিবার বিকাল ৩টায় রাজধানী ঢাকায় আওয়ামী লীগের উদ্যোগে ‘শোক মিছিল’ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

শোক মিছিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে ধানমন্ডির ৩২ নম্বরে এসে শেষ হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status