ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৬ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩
‘আমার রোজগারের টাকায় খাবি?’ বলেই বেকার স্বামীকে পিটুনি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 1 August, 2024, 4:11 PM

‘আমার রোজগারের টাকায় খাবি?’  বলেই বেকার স্বামীকে পিটুনি

‘আমার রোজগারের টাকায় খাবি?’ বলেই বেকার স্বামীকে পিটুনি

‘আমার রোজগারের টাকায় খাবি?’  বলেই বেকার স্বামীকে পিটুনি

‘আমার রোজগারের টাকায় খাবি?’ বলেই বেকার স্বামীকে পিটুনি

ভরা বাজার। চারিদিকে লোক ভর্তি। একটি মুদি দোকানের সামনে জটলা। এক যুবকের জামার কলার ধরে চড়ের পর চড় মেরে চলেছেন এক নারী। হিন্দিতে বলছেন, ‘মেরি কামাই খায়েগা? মেরি কামাই খায়েগা?( আমার রোজগারের টাকায় খাবি?)’ আশপাশের মানুষজন বাধা দিলেও তাতেও শান্ত হননি ওই নারী। এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়েছে এই ঘটনার একটি ভিডিও। তবে এর সত্যতা যাচাই করতে পারেনি সংবাদ প্রতিদিন। 

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ওই দম্পতি উত্তরপ্রদেশের বাহরেচের বাসিন্দা। অভিযোগ, ওই নারীর স্বামী কোনো কাজ করেন না। স্ত্রীর আয়ে সংসার চলে। স্বামী কেন তাঁর টাকায় ‘বসে বসে খাবেন’, এ নিয়ে ক্ষুব্ধ ওই নারী। 

এই কারণেই ভরা বাজারে প্রকাশ্যে স্বামীর গায়ে হাত তুলতে পিছুপা হননি তিনি। কেউ কেউ তাকে থামাতে গেলে কোনো লাভ হয়নি। ওই নারী বলতে থাকেন, ‘আমার কামাই খাবি, আর আমার উপর হুকুম চালাবি।’ 

 এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটাদুনিয়া ওই নারীর নিন্দায় মুখর। সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সের এক ব্যবহারকারী লেখেন  , ‘এটাই নারীর ক্ষমতায়ন!’ শেষ পর্যন্ত ওই যুবক থানায় অভিযোগ জানাতে পেরেছেন কি না তা জানা যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status