ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
১০০ বিমানে আসবেন অতিথিরা, অনন্তর বিয়েতে তারকাদের যাতায়াতে কত খরচ হচ্ছে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 12 July, 2024, 6:19 PM

১০০ বিমানে আসবেন অতিথিরা, অনন্তর বিয়েতে তারকাদের যাতায়াতে কত খরচ হচ্ছে

১০০ বিমানে আসবেন অতিথিরা, অনন্তর বিয়েতে তারকাদের যাতায়াতে কত খরচ হচ্ছে

একেই হয়তো বলে বিয়ের মতো বিয়ে। প্রায় এক বছর ধরে প্রাক্‌-বিবাহ অনুষ্ঠান চলছে রাধিকা মার্চেন্ট ও অনন্ত আম্বানির। কখনো গুজরাটের জামনগরে, তো কখনো ইতালিতে। আর ইতিমধ্যেই মুম্বাইয়ে শুরু হয়ে গিয়েছে অনন্ত আম্বানি ও রাধিকার বিয়ের শেষ পর্যায়ের অনুষ্ঠান।

আজ থেকে শুরু হচ্ছে বিয়ের মূল আনুষ্ঠানিকতা। বিয়েতে হাজির হচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া থেকে কিম কার্ডাশিয়ানরা। বিয়েতে কেবল তারকাদের আসা-যাওয়া বাবদ যে খরচ হচ্ছে, জানলে চোখ কপালে উঠে যেতে পারে। তো কত খরচ হলো তারকাদের পেছনে, জেনে নেওয়া যাক হিন্দুস্তান টাইমস অবলম্বনে।


৩ জুলাই থেকে সেজে উঠেছে মুকেশ আম্বানির বাড়ি। দক্ষিণ মুম্বাইয়ের অল্টমাউন্ড রোডের বাড়ি ‘অ্যান্টিলিয়া’। ৪ লাখ বর্গফুটের বাড়িটি ২৭ তলা, উচ্চতা ৫৭০ ফুট।
এখন সেই বাড়ির সামনেই তারকাদের ভিড়।

আম্বানির তিন ছেলেমেয়ের মধ্যে সবচেয়ে ছোট অনন্ত। সেদিক থেকে বাড়ির শেষ বিয়ে, তাই কোনো খামতি রাখতে চাইছেন না মুকেশ ও নীতা আম্বানি। দুটি প্রাক্‌-বিবাহ অনুষ্ঠান সেরে এবার বিয়ের পালা। আজ অনন্ত ও রাধিকার বিয়ের অনুষ্ঠান।


এই ‘মহা বিবাহ’ অনুষ্ঠানে হাজির থাকবেন দেশ-বিদেশের নামী তারকা ও রাজনৈতিক ব্যক্তিরা। ইতিমধ্যেই মুম্বাইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুক্তরাষ্ট্র থেকে এসে পৌঁছেছেন প্রিয়াঙ্কা চোপড়া। আজ মুম্বাইয়ে পা রাখবেন কিম কার্ডাশিয়ান।

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে বিদেশ থেকে আসা অতিথিদের আনতে তিনটি ফ্যালকন-আম্বানি জেট বিমান ভাড়া করেছে আম্বানি পরিবার। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অতিথিদের বিয়ের আসরে উড়িয়ে নিয়ে আসবে এই বিশেষ ধরনের চার্টার্ড বিমান। শোনা যাচ্ছে, প্রতি ঘণ্টায় এসব বিমানের ভাড়া ৭ লাখ ২০ হাজার রুপি।
এয়ার চার্টার সংস্থার সিইও রাজন মেহরা জানিয়েছেন, বিয়ের আসরে অতিথিদের নিয়ে যাওয়ার জন্য আম্বানি পরিবার তাঁর কোম্পানি থেকে তিনটি ফ্যালকন-২০০০ বিমান ভাড়া করেছে। তিনি এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, অতিথিরা বিভিন্ন জায়গা থেকে আসছেন এবং প্রতিটি বিমান সারা দেশে একাধিকবার যাতায়াত করবে।
তবে শুধু তিনটি জেট-ই নয়, আরও ১০০টি বিমান আগামী তিন দিন অতিথিদের সেবায় নিয়োজিত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status