ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
গম্ভীর এখন ভারতের কোচ, কলকাতার মেন্টর হচ্ছেন কে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 12 July, 2024, 3:14 PM

গম্ভীর এখন ভারতের কোচ, কলকাতার মেন্টর হচ্ছেন কে

গম্ভীর এখন ভারতের কোচ, কলকাতার মেন্টর হচ্ছেন কে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবশেষ আসরে শিরোপা জিতে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কলকাতার ১০ বছরের ট্রফির খরা কাটানোর পেছনে মাস্টার মাইন্ড হিসেবে ধরা হয় দলটির সাবেক অধিনায়ক গৌতম গম্ভীরকে। আইপিএলের গত মৌসুমে কেকেআরের মেন্টর ছিলেন তিনি। 

এবার সাবেক কোচ রাহুল দ্রাবিড় স্থলাভিষিক্ত হয়েছেন গম্ভীর। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দায়িত্ব পেয়েই কাজ শুরু করে দিয়েছেন তিনি। গম্ভীর চাকরি ছাড়ায় নতুন মেন্টর খুঁজছে কলকাতা। ভারতীয় সংবাদ মাধ্যমে বেশ কয়েক দিন ধরেই গুঞ্জন, কলকাতার মেন্টর বা পরামর্শক হওয়ার প্রস্তাব পেয়েছেন রাহুল দ্রাবিড়।

তবে জাতীয় দলের সদ্য বিদায় নেয়া কোচ না কলকাতার আগ্রহ অন্য এক জনের দিকে।  ভারতীয় সংবাদ মাধ্যমে দাবি, কলকাতার দায়িত্ব নিতে পারেন জ্যাক ক্যালিস। কলকাতার হয়ে ২০১২ এবং ২০১৪ সালে গম্ভীরের অধীনে খেলে শিরোপা জিতেন ক্যালিস। ২০১৫ সালে কলকাতার ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন এই প্রোটিয়া। ক্যালিস ট্রেভর বেলিস দায়িত্ব ছাড়ার পর ২০১৯ সাল পর্যন্ত দলটির হেড কোচও ছিলেন ।

এরপর সাউথ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দেন তিনি। ক্যালিস কলকাতার হয়ে পরামর্শক হিসেবেই যোগ দিতে পারেন, কেননা দলটির হেড কোচ হিসেবে আগের মতোই বহাল আছেন চন্দ্রকান্ত পণ্ডিত।

এদিকে শুধু গম্ভীর একাই যাচ্ছেন না, কলকাতার সহকারী কোচ অভিষেক নায়ারকে জাতীয় দলের ব্যাটিং কোচ বানানোর ব্যাপারে ইতোমধ্যেই বিসিসিআইকে জানিয়েছেন গম্ভীর। কোচিং স্টাফের কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্যকে হারিয়ে কিছুটা হলেও বিপাকে কলকাতা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status