ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
পুলিশের চাকরিকে ইবাদত মনে করি, এ কাজের মাধ্যমে জান্নাতে যেতে চাই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 12 July, 2024, 2:07 AM

পুলিশের চাকরিকে ইবাদত মনে করি, এ কাজের মাধ্যমে জান্নাতে যেতে চাই

পুলিশের চাকরিকে ইবাদত মনে করি, এ কাজের মাধ্যমে জান্নাতে যেতে চাই

চাকরিকে রুটি-রুজির পাশাপাশি ইবাদত মনে করেন যশোর জেলার নতুন পুলিশ সুপার মো. মাসুদ আলম।তিনি বলেছেন, ‘এ কাজের মাধ্যমে আমি জান্নাতে যেতে চাই।’


বুধবার (১০ জুলাই) বিকেলে যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।


পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ‘আমাদের কাছে সন্ত্রাসীদের যে তালিকা আসবে, আমরা সেই তালিকা অনুযায়ী যাচাই-বাছাই করে কাজ করবো। সন্ত্রাসীদের কার রং কালো, কার রং সাদা সেটি বিবেচ্য হবে না।’

তিনি আরও বলেন, ‘সাংবাদিকরা হলেন সমাজের আয়না। পুলিশ ও সাংবাদিক একে অপরের সহায়ক। আমরা যশোরকে শান্তি ও স্বস্তির জেলায় পরিণত করতে পারি, যদি আপনারা আমাদের সহায়তা করেন। সাংবাদিকদের সহযোগিতা পেলে যশোরকে মাদক, সন্ত্রাস আর কিশোর গ্যাংমুক্ত করা সম্ভব।’

পুলিশ সুপার মো. মাসুদ আলম গত ৮ জুলাই যশোরে যোগদান করেছেন। এর আগে তিনি মাদারীপুরে দায়িত্ব পালন করেন।

মতবিনিময় সভায় প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সভাপতি একরাম- উদ- দ্দৌলা, জেলা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, মানবজমিনের স্টাফ রিপোর্টার নূর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে আকরামুজ্জামান ও এসএম ফরহাদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মনোতোষ বসু ও এইচ আর তুহিন, ডিবিসি টিভির স্টাফ রিপোর্টার সাকিরুল কবীর রিটন, সময় টিভির স্টাফ রিপোর্টার জুয়েল মৃধা, বাংলা ট্রিবিউনের তৌহিদ জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status