|
গুলশান থেকে এক বিদেশি নাগরিকের মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিবেদক
|
![]() গুলশান থেকে এক বিদেশি নাগরিকের মরদেহ উদ্ধার রাজধানীর গুলশানে এক বিদেশি নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীকে ‘পিটিয়ে হত্যা করা হয়েছে’ বলে অভিযোগ উঠলেও পুলিশ বিষয়টি এখনো নিশ্চিত করতে পারেনি। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে গুলশান-২ নম্বরের কন্টিনেন্টাল হাসপাতাল (ইউনাইটেড হাসপাতাল) থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম কিংবা তিনি কোন দেশের নাগরিক, তা নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ তাঁর পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র যাচাইয়ের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ। তিনি জানান, ওই নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তিনি আরও বলেন, “পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে পোস্ট মুছে কী বোঝাতে চাইলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী?
চট্টগ্রাম উন্নয়নে নতুন অধ্যায়, সিডিএ চেয়ারম্যান হিসেবে প্রথম অফিস করলেন বেলায়েত হোসেন
বাকৃবির জাভার দেশের শীর্ষ জার্নাল, ভেটেরিনারি সায়েন্সে এশিয়ার দশম
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে অভিযুক্ত ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান
